ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডে Job Stress Management & Well-being কর্মশালা আয়োজন করেন।

ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডে কর্মীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষা, কাজের চাপ নিয়ন্ত্রণ এবং ইতিবাচক কর্মপরিবেশ গড়ে তোলার লক্ষ্যে “Job Stress Management & Well-being” শীর্ষক একটি বিশেষ সেশন অনুষ্ঠিত হয়েছে। আধুনিক কর্মজীবনের দ্রুত পরিবর্তিত পরিবেশে মানসিক সুস্থতা একটি গুরুত্বপূর্ণ বিষয়। কর্মীদের সচেতনতা বৃদ্ধি ও স্ট্রেস ম্যানেজমেন্ট কৌশল সম্পর্কে ধারণা দেওয়ার লক্ষ্যেই এই সেশন আয়োজন করা হয়।

সেশনে উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন সেক্টরের বিশিষ্ট প্রশাসনিক, সামরিক, করপোরেট এবং মানবিক উন্নয়নমূলক প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ, যা পুরো কর্মসূচিকে করে তুলে আরো তাৎপর্যপূর্ণ ও অনুপ্রেরণামূলক।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—


জনাব মোঃ মোস্তফা কামাল মজুমদার, উপদেষ্টা, প্রমিজ গ্রুপ;

জনাব মোঃ শাহাবুদ্দিন খান, অতিরিক্ত সচিব (অবঃ), প্রো-মাস্টার, কোয়ান্টাম ফাউন্ডেশন;
কর্নেল গাজী মোঃ আহসানুজ্জামান (অবঃ), নির্বাহী পরিচালক, প্রমিজ গ্রুপ;
লেঃ কর্নেল মোঃ শাহাবুদ্দিন আহমেদ (অবঃ), পরিচালক–অপারেশন, ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিঃ;
জনাব আশিকুর রহমান, প্রধান নির্বাহী কর্মকর্তা, ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিঃ;
জনাব নুরুল আলম জুয়েল, প্রধান পরিচালন কর্মকর্তা, ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিঃ;
জনাব এ বি এম ফজলুর রশিদ, সিনিয়র আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং আর্ডেন্টিয়ার, কোয়ান্টাম ফান্ডেশন;
ইঞ্জি. প্রাণজিৎ লাল শীল, সিনিয়র অরগানিয়ার, কোয়ান্টাম ফাউন্ডেশন;
জনাবা নাছরিন ফরহাদ বিথী, আর্ডেন্টিয়ার, কোয়ান্টাম ফাউন্ডেশন;
জনাবা ইসমত আরা মুন্নী, আর্ডেন্টিয়ার, কোয়ান্টাম ফাউন্ডেশন;
জনাব মোহাম্মদ জানে আলম, ডেপুটি জেনারেল ম্যানেজার, ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিঃ;
জনাবা হালিমা আক্তার হ্যাপি, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার, ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিঃ।

সেশনে বক্তারা বলেন, মানসিক সুস্থতা ছাড়া পেশাগত সফলতা সম্ভব নয়। বর্তমান ব্যস্ত কর্মপরিবেশে স্ট্রেস ব্যবস্থাপনা, ইতিবাচক চিন্তা, কাজ–জীবন ভারসাম্য ও সুস্থ অভ্যাস গড়ে তোলার গুরুত্ব অত্যন্ত বেশি। বিশেষত আধুনিক ডিজিটাল ও করপোরেট লাইফস্টাইলে চাপ, ক্লান্তি ও উদ্বেগ মোকাবিলায় সঠিক মানসিকতা ও বৈজ্ঞানিক পদ্ধতির প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

মূল প্রশিক্ষণ সেশন পরিচালনা করেন ইঞ্জি. প্রাণজিৎ লাল শীল, যিনি শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে রিলাক্সেশন, মাইন্ডফুলনেস, ইতিবাচক বাক্য চর্চা, আবেগ নিয়ন্ত্রণ এবং জীবনে কৃতজ্ঞতার ভূমিকা নিয়ে বাস্তবভিত্তিক দিকনির্দেশনা প্রদান করেন। অংশগ্রহণকারীরা তার নেতৃত্বে বিভিন্ন অনুশীলনে সক্রিয়ভাবে অংশ নেন।

সেশনে সরাসরি ও Zoom প্ল্যাটফর্মের মাধ্যমে ৩ শতাধিক কর্মকর্তা কর্মচারি যুক্ত ছিলেন। অংশগ্রহণকারীরা জানান, এমন ধরনের মানসিক সুস্থতা বিষয়ক সেশন তাদের কর্মদক্ষতা বৃদ্ধি, আত্মউন্নয়ন এবং চাপ মোকাবিলার ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখবে। প্রতিষ্ঠানের নেতৃত্বরা এ ধরনের কর্মসূচিকে অত্যন্ত ইতিবাচক হিসেবে অভিহিত করেন এবং ভবিষ্যতে আরও নিয়মিতভাবে এ ধরনের কার্যক্রম আয়োজনের প্রত্যাশা করেন।

ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড বিশ্বাস করে, সুস্থ, অনুপ্রাণিত এবং ইতিবাচক মনোভাবসম্পন্ন কর্মীই প্রতিষ্ঠানের স্থায়ী উন্নয়নের মূল ভিত্তি। তাই প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা-কর্মচারীর মানসিক সুস্থতা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের গুরুত্বপূর্ণ সেশন আয়োজন অব্যাহত থাকবে।